ট্রেন থেকে এক মহিলা যাত্রীর টাকা ছিনতাইয়ের ঘটনায় জি আর পি পুলিশ ৩ মহিলা ছিনতাই বাজকে আটক করলো। এই ঘটনার জেরে স্টেশনে চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটে বুধবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ রেল স্টেশনে। যানাজায় এদিন কাটিহার- রাধিকাপুর প্যাসেঞ্জার ট্রেনে এক মহিলা যাত্রী ট্রেন থেকে নামার পড়ে দেখতে পায় তার ব্যাগের মধ্যে থাকা পার্স থেকে ৮ হাজার টাকা ছিনতাই হয়ে যায়। বিষয় নজরে আসতেই মহিলাটি কালিয়াগঞ্জ স্টেশনের জি আর পি পুলিশকে বিষয়টি জানায়। পুলিশ তৎপরতার সাথে তদন্তে নামে। পুলিশ ট্রেনে তল্লাশি করে তিন মহিলাকে আটক করে। তাদের কাছ থেকে খোয়া যাওয়া মহিলার ৮ হাজার টাকা সহ পার্স উদ্ধার করে। ধৃত তিন মহিলার নাম ফুল কুমারী ধামী, মধু ধামী, টিনা ধামী তাদের বাড়ি হেমতাবাদ ব্লকে। এই মহিলারদের বিরুদ্ধে জি আর পি পুলিশের সন্দেহ ছিল। তাদের আগে থেকে নজরে রেখে ছিল পুলিশ। তাদের ধরতে পারলেও কিন্তু এদিন মহিলার তরফ থেকে কোন লিখিত অভিযোগ না পাওয়ার কোন আইনি পদক্ষেপ নিতে পারে নি জি আর পি পুলিশ। তাদের বিনা টিকিটে ট্রেনে যাবার জন্য ফাইন করে ছেড়ে দেওয়া হয় বলে জানান জি আর পি পুলিশ ভরোদ্বার তেওয়াড়ী। তিনি আরও বলেন এই তিন মহিলার উপরে আগে থেকে অভিযোগ ছিল কিন্তু লিখিত অভিযোগ না পাওয়ার কারনে তাদের ছেড়ে দিতে হল।
উত্তরদিনাজপুর